সংস্করণ 1 · সর্বশেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এক নজরে বাণিজ্য একটি সোশ্যাল বিজনেস প্ল্যাটফর্ম — আমরা নিজে কোনো পণ্য বিক্রি করি না এবং কোনো লেনদেনের পক্ষ নই। পণ্য, দাম, ডেলিভারি ও টাকা — সবই ক্রেতা ও বিক্রেতার মধ্যে। হারাম পণ্য, নারীর ছবি, রাজনৈতিক কন্টেন্ট ও প্রতারণা নিষিদ্ধ, এবং এগুলোর জন্য অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। নিচে পুরো শর্তাবলী।
বাণিজ্য (Banizzoo) একটি সোশ্যাল বিজনেস প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশের বিক্রেতা ও ক্রেতারা একে অপরের সাথে যুক্ত হন। এই প্ল্যাটফর্ম ব্যবহার করার আগে অনুগ্রহ করে নিচের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ুন। এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট তৈরি বা ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন।
১.১ বাণিজ্য একটি সোশ্যাল বিজনেস প্ল্যাটফর্ম। এখানে বিক্রেতা নিজের ব্যবসা পরিচালনা করেন এবং ক্রেতা সরাসরি সেই ব্যবসার সাথে লেনদেন করেন — ঠিক যেভাবে সোশ্যাল মিডিয়ায় কেনাবেচা হয়। বাণিজ্য নিজে কোনো পণ্য বিক্রি করে না এবং কোনো লেনদেনের পক্ষ নয়।
১.২ ব্যবহারকারীর নিজস্ব দায়িত্ব: যেভাবে সোশ্যাল মিডিয়ায় কেনাবেচায় সতর্কতা নেওয়া হয়, এখানেও একই সতর্কতা নিজেকেই নিতে হবে। বাণিজ্য ব্যবহারকারীদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করছে এবং শীঘ্রই আরও নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হবে (ইন শা আল্লাহ্)।
১.৩ দায়বদ্ধতার সীমা: বাণিজ্য কোনো লেনদেনে প্রতারণা, পণ্যের মান, ডেলিভারি বিলম্ব বা যেকোনো বিরোধের জন্য সরাসরি দায়বদ্ধ নয়। তবে বাণিজ্য প্রতারণার বিরুদ্ধে সক্রিয়ভাবে ব্যবস্থা নেবে।
২.১ বাংলাদেশের আইন ও বিধিমালা মেনে চলতে সক্ষম যেকোনো ব্যক্তি এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।
২.২ একটি ইমেইল বা গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে একটিমাত্র অ্যাকাউন্ট তৈরি করা যাবে।
এই প্ল্যাটফর্মে ইসলামি শরিয়াহ অনুযায়ী হারাম কোনো পণ্য বিক্রি, প্রচার বা তালিকাভুক্ত করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। নিষিদ্ধ পণ্যের উদাহরণ (সীমিত নয়):
পণ্য বা সেবার বিজ্ঞাপন, প্রচার বা পোস্টের উদ্দেশ্যে কোনো প্রকার নারীর ছবি ব্যবহার করা যাবে না। এটি প্ল্যাটফর্মের ইসলামিক মূল্যবোধ এবং নারীর মর্যাদার প্রতি সম্মানের অংশ।
৪.১ কোনো ব্যবহারকারী প্রকাশ্যে ইসলামবিদ্বেষমূলক কার্যক্রমে অংশ নিলে — প্ল্যাটফর্মে বা প্ল্যাটফর্মের বাইরে — তাকে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই স্থায়ীভাবে ব্যান করা হবে।
৪.২ ইসলামবিদ্বেষমূলক কার্যক্রমের উদাহরণ:
৫.১ সক্রিয় মনিটরিং: বাণিজ্য টিম সার্বক্ষণিক বিভিন্ন চ্যানেলে বিক্রেতাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে।
৫.২ সতর্কতা ব্যবস্থা: যদি কোনো বিক্রেতার বিরুদ্ধে প্রতারণামূলক তথ্য বা কার্যক্রমের সত্যতা পাওয়া যায়, তাহলে প্রথমবার ওয়ার্নিং দেওয়া হবে।
৫.৩ ব্যান নীতি: একই ঘটনার পুনরাবৃত্তি হলে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা হবে।
৫.৪ রিপোর্ট করুন: অন্য বিক্রেতার প্রতারণামূলক কার্যক্রম সম্পর্কে জানলে আমাদের Feedback বাটনের মাধ্যমে জানান।
৬.১ আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং লগইন তথ্য সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার।
৬.২ আপনার অ্যাকাউন্ট থেকে যেকোনো কার্যক্রমের দায়িত্ব আপনি বহন করবেন।
৬.৩ অ্যাকাউন্ট অন্য কারো সাথে শেয়ার করা নিষিদ্ধ।
৭.১ Banizzoo নাম, লোগো, ট্যাগলাইন এবং ডিজাইন বাণিজ্য-এর নিজস্ব সম্পদ।
৭.২ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মে যে কন্টেন্ট (ছবি, লেখা, পণ্যের তথ্য) আপলোড করেন সেটির মালিকানা তাদের। তবে বাণিজ্যকে তা প্রদর্শনের অনুমতি দেওয়া হয়।
৭.৩ অন্যের কপিরাইট সামগ্রী বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না।
৭ক.১ রিভিউ ও রেটিং কেবল সম্পন্ন হওয়া অর্ডারের ভিত্তিতে দেওয়া যায়। ভুয়া রিভিউ, কেনা রিভিউ বা প্রতিযোগীর ক্ষতির উদ্দেশ্যে রিভিউ — নিষিদ্ধ।
৭ক.২ আপনার লেখা রিভিউ ও পোস্ট প্ল্যাটফর্মে প্রকাশ্য হয়। বিক্রেতা নিজের পছন্দমতো কোনো একটি রিভিউ মুছতে পারেন না; বাণিজ্য কেবল নীতিলঙ্ঘনকারী কন্টেন্ট সরায়।
৭ক.৩ কোনো কন্টেন্ট নীতিমালা ভাঙলে বাণিজ্য তা সরাতে বা আড়াল করতে পারে, প্রয়োজনে পূর্ব নোটিশ ছাড়াই।
৮.১ বাণিজ্য যেকোনো সময়, যেকোনো কারণে বা বিনা কারণে যেকোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।
৮.২ শর্তাবলী লঙ্ঘনের ক্ষেত্রে কোনো পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
৯.১ বাণিজ্য কোনো পরিস্থিতিতে নিম্নলিখিত বিষয়ে দায়বদ্ধ নয়:
৯.২ বাণিজ্যের সর্বোচ্চ দায় কোনো অবস্থায় আপনার পরিশোধিত সাবস্ক্রিপশন ফি-এর বেশি হবে না।
১০.১ বাণিজ্য ব্যবহার সংক্রান্ত যেকোনো বিরোধ বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী নিষ্পত্তি হবে।
১০.২ যেকোনো অভিযোগ প্রথমে আমাদের সাপোর্ট টিমকে জানাতে হবে। সাপোর্ট ইমেইল: support@banizzoo.com
বাণিজ্য যেকোনো সময় এই শর্তাবলী সংযোজন, বর্ধিতকরণ বা কর্তন করার অধিকার সংরক্ষণ করে। গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে নিবন্ধিত ব্যবহারকারীদের ইন-অ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে। পরিবর্তনের পরেও প্ল্যাটফর্ম ব্যবহার অব্যাহত রাখলে আপডেট করা শর্তাবলী গ্রহণ করা হয়েছে বলে ধরা হবে।
ওয়েবসাইট: banizzoo.com ইমেইল: support@banizzoo.com ফেসবুক: https://www.facebook.com/banizzoo.official